ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারত থেকে ফিরে খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ , এএসআই গ্রেপ্তার

ভারত থেকে ফিরে খুলনায় কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 


আজ সোমবার (১৭ মে) ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মোখলেছুর রহমান খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) আদালতে কর্মরত ছিলেন। তবে তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।


মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপি ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো.  আনোয়ার হোসেন। তিনি বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেসকে গ্রেপ্তার করা হয়েছে।


ওই তরুণীর পরিবারের সূত্রে জানা গেছে. ওই তরুণী গত ৪ মে ভারত থেকে ফিরে খুলনা মহানগরীর পিটিআই ট্রেনিং সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। তখন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন। ওই তরুণী খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকার বাসিন্দা। 

ads
ads
ads

Our Facebook Page

↑